Apan Desh | আপন দেশ

ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:০২, ২ জুন ২০২৬

আপডেট: ০৯:০৪, ২ জুন ২০২৬

ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৫

ছবি: আপন দেশ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলে সহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২জন। মঙ্গলবার (০২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্ৰামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০) ও তার পুত্র আরিফ ইসলাম (২৪),  রাকিব (১৮), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮) এবং চালক (২৫)। চালকের নাম জানা যায়নি।

দুর্ঘটনায় আহতরা হয়েছে আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।

প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। গুরুতর আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচ যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন<<>>মাজারের দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেলো কুমির

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও শিবচর হাইওয়ে থানার পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করেন। ঘটনা স্থলে নিহত চারজনের লাশ ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের পর শিবচরে হাইওয়ে থানায় আনা হয় এবং আহতদের তিনজনের মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। 

দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভোর সাড়ে ৪টার দিকে সংবাদ পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারের চালক ও যাত্রীদের উদ্ধার করি। এ সময় প্রাইভেট কারের চালক প্রাইভেট কারসহ ট্রাকের পেছনে আটকে ছিল। পরবর্তীতে প্রাইভেট কারটি কিছু অংশ কেটে চালককের মরদেহ উদ্ধার করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়