Apan Desh | আপন দেশ

নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৩, ১ জুন ২০২৬

নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

ছবি: আপন দেশ

“বিশ্ব দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (০১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে একটি র‍্যালী কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে দফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এর উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, জেলা ট্রেইনিং অফিসার ডা. ইদ্রিস আলী, ভেটেনারি অফিসার ডা. মাহমুদুল হাসান প্রমুখ।

আরও পড়ুন<<>>আজ বিশ্ব দুগ্ধ দিবস

এতে আরও উপস্থিত ছিলেন, জেলার নয় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা, ড্রেইরী এসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ নারী খামারীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হাবিবুর রহমান বলেন, একটি উন্নত ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ খাদ্য ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে।  শিশুর শারীরিক বৃদ্ধি, মেধা বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা এবং সুস্থ মানবসম্পদ গঠনে প্রাণিজ আমিষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রাণিজ খাদ্যের মধ্যে দুধ সবচেয়ে পুষ্টিগুণসম্পন্ন ও সহজলভ্য খাদ্যগুলোর একটি। এ কারণেই দুধ কেবল একটি খাদ্য নয়, বরং পুষ্টি নিরাপত্তা, জনস্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ নারীদের জীবিকার অন্যতম একটি খাত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch