Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ-জনতা সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১০, ২১ মে ২০২৬

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ-জনতা সংঘর্ষ

ছবি: আপন দেশ

চট্টগ্রামে  চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ আসামিকে আটক করে থানায় নেয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ কাঁদুনে গ্যাস ও লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এতে কয়েকজন স্থানীয় লোকজন আহত হন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের ‘বিসমিল্লাহ ম্যানশন’ নামে একটি ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ভবনটি ঘেরাও করে রেখেছে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ থানায় নিতে গেলে জনতা আসামিকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানায়। মনির স্থানীয় ডেকোরেশনের কর্মী বলে জানা গেছে। শত শত এলাকাবাসী পুলিশকে ঘেরাও করে রাখেন।  

আরও পড়ুন<<>>রাতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চার বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে- এমন তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ জমায়েত হন। পরে অভিযুক্তকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ধরেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যদের পিছু হটে অবস্থান নিতে হয়।

এ সময় জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অভিযুক্তকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানান। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকেই বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হতে থাকেন। ভবনের সামনে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ কাঁদুনে গ্যাস ও লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এতে কয়েকজন স্থানীয় লোকজন আহত হন।

স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম জানান, পুলিশ আসামি নিয়ে গেলে টাকা খেয়ে ছেড়ে দেয়ার সম্ভাবনা থাকে। তারা মামলা হালকা করে দেয়। পুলিশ ও প্রশাসন উচিত বিচার করে না। তাই আমরা চাই আমরা নিজেরাই বিচার করি।

বাকলিয়া থানার ওসি মো. সোলাইমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়