ফাইল ছবি
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৭ বছরের শিশু রামিসা আক্তার। বৃহস্পতিবার (২১ মে) রাতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে পল্লবী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠক শেষ করে রামিসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন <<>> এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার প্রতিবেদন দিতে বললেন আইনমন্ত্রী
এদিকে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































