Apan Desh | আপন দেশ

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৮, ১৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:০৫, ১৮ এপ্রিল ২০২৬

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

ফাইল ছবি

সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর ও টগার হাওরে বজ্রপাত হয়।

নিহতরা হলেন ধর্মপাশার হাবিবুর রহমান, জামালগঞ্জের নাজমুল হোসেন ও নুরুজ্জামান এবং তাহিরপুরের আবুল কালাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় কৃষকরা হাওরে ধান কাটছিলেন। তাহিরপুরের মাটিয়ান হাওরে বজ্রপাতে আহত হন আবুল কালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন <<>> পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে হামলা-ভাঙচুর

জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নূর জামাল নামে এক কৃষক মারা যান। তিনি উপজেলার চানপুর গ্রামের আমির আলীর ছেলে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। একই সময়ে ধর্মপাশার টগার হাওরে বজ্রপাতে আহত হন হাবিবুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্ল্যা বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়