Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৪, ২৭ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

টাঙ্গাইলে শীতের তীব্রতা প্রচন্ড। এ অবস্থায় অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা অ্যাকাডেমির সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত 

এসময় জেলা প্রশাসক বলেন, আগামী ৩১ ডিসেম্বর মধ্যে জেলার সব কয়টি উপজেলায় অসহায় ও দুস্থদের মধ্যে ২০ হাজার কম্বল বিতরণ করা হবে৷ 

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালনায়ের পক্ষ থেকে ১৫ হাজার ও  প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু