Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) এ সভার আয়োজন করে।

জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি।

আরওপড়ুন<<>>সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জনের প্রাণহানি

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তানভীর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর উদ্দিন মো. জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল মাসউদ, গণযোগাযোগ অধিদফতর ঢাকার সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।

সভায় বক্তারা বলেন, জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে। যা চলবে ১৮ দিন। প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান ক্যাম্পে চলবে এ কার্যক্রম।

ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেয়া হবে। ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch