Apan Desh | আপন দেশ

‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা জরুরি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২০, ২৯ অক্টোবর ২০২৬

‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা জরুরি’

ছবি: আপন দেশ

খাদ্যশস্য সংরক্ষণের অবকাঠামো নির্মাণে পরিকল্পনার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। সে অবঠামো যেন আগামী ১০ থেকে ১৫ বছরের চাহিদা পুরণে সক্ষম হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় খাদ্য অধিদফতর ও গণপূর্ত অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের মজুত সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি গুদামের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করতে হবে। উৎপাদন বেশি হয় এমন এলাকায় গুদাম নির্মাণে অগ্রাধিকার দেয়া হবে। পুরোনো গুদাম সংস্কারেও গুরুত্ব দিতে হবে-জানান মন্ত্রী।

অনুষ্ঠানে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বক্তব্য দেন। তারা খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, গুদামের মান উন্নয়ন ও নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

পরে খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খান ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এবি

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়