Apan Desh | আপন দেশ

মোবাইল না পেয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৫, ১৬ জুন ২০২৫

মোবাইল না পেয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি : আপন দেশ

গান শোনার জন্য মোবাইল না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে শ্রীবর্ণা সাহা আদ্রিতা নামের এক স্কুল শিক্ষার্থী। গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন ১৫ বছরের এ কিশোরী। 

নিহত শ্রীবর্ণা সাহা আদ্রিতা নড়াইলের লোহাগড়া উপজেলার সরকার পাড়া এলাকার গৌতম সাহার মেয়ে। সে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। রোববার (১৫ জুন) দুপুরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীবর্ণা সাহা আদ্রিতা তার বাবা গৌতম কুমার সাহার কাছে গান শোনার জন্য মোবাইল চায়। কিন্তু তার বাবা ফোন দিতে অস্বীকৃতি জানালে অভিমানে নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। পরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, আত্মহত্যার এ ঘটনাটি খুবই দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত