Apan Desh | আপন দেশ

যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ৮ মার্চ ২০২৫

যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেফতার

তানিয়া আকতার বিথি

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুব মহিলা লীগের সদস্য তানিয়া আকতার বিথিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮ মার্চ) দুপুরে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তানিয়া আকতার বিথি দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুরের মোখলেছুর রহমানের মেয়ে এবং কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য।

আরওপড়ুন<<>>ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর চালানো হামলায় বিথির সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও রয়েছে। আওয়মী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৪ আগস্ট নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের