Apan Desh | আপন দেশ

সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৩, ১০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:৫৭, ১০ অক্টোবর ২০২৪

সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বালিশিরা রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সালাহ উদ্দিন মাহমুদ শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ অক্টোবর মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। প্রোগ্রাম শেষে রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান তিনি । 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। 

শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সকালে আমরা তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। বুধবার রাত ১০টার পর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি যেকোনো একসময় মারা যান। এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত