ফাইল ছবি
সর্বশেষ গত বছরের অক্টোবরে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন। সে নির্বাচনে অংশগ্রহণ করেনি বড় একটি অংশ। তাদের ছাড়াই প্রায় একতরফা নির্বাচনে জিতে সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। মাত্র ছয় মাসের মাথায় বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা।
গেল এপ্রিলে নতুন দায়িত্ব পাওয়া এ কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। সে অনুযায়ী আসন্ন নির্বাচনে লড়াই করার ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম।
আরও পড়ুন<<>>পিএসএলের নতুন চ্যাম্পিয়ন পেশোয়ার, কত উইকেট পেলেন নাহিদ রানা
সোমবার (০৪) বিসিবি কার্যালয়ে বোর্ড সভায় বসতে যাচ্ছেন তামিমরা। বিকেল তিনটায় শুরু হবে এ সভা। যেখানে নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিতে পারেন তারা। দায়িত্ব নেয়ার পর এটি তাদের তৃতীয় বোর্ড সভা হলেও এবার আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা।
নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে সম্ভাব্য তারিখ নির্ধারণ—সবই এ সভায় চূড়ান্ত হবে। এছাড়া জাতীয় দলের পারফরম্যান্স নিয়েও পর্যালোচনা হবে। পাশাপাশি আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। আলোচনা হবে ঢাকা লিগ নিয়েও।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































