Apan Desh | আপন দেশ

গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪০, ৪ মে ২০২৬

গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মনির হোসেনকে (২৪) গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

নিহত আরজিনা উপজেলার রণচণ্ডী গ্রামের কৃষক জালাল উদ্দীনের ছোট মেয়ে। গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের মো. শাহাজালালের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে আরজিনা ও মনিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার (০১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার সময় নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রী আরজিনাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করেন।

আরও পড়ুন<<>>আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

আরজিনার অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে গ্রেফতার করে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত স্বামী মনির হোসেনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়