Apan Desh | আপন দেশ

শিশুদের টিকার আওতায় আনতে শিক্ষকদের নিয়ে বিশেষ সভা

​কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৩, ৩ মে ২০২৬

শিশুদের টিকার আওতায় আনতে শিক্ষকদের নিয়ে বিশেষ সভা

ছবি : আপন দেশ

শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। এ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।

রোববার (০৩ মে) সকাল ১০টায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ এর আয়োজন করে। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. রাশেল। 

মো. রাশেল বলেন, কাজিপুরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩৭ হাজার শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩১ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৬ হাজার শিশুকে দ্রুত এ কর্মসূচির আওতায় আনতে তিনি শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার আহবান জানান।

আরও পড়ুন <<>> সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের শতভাগ টিকা নিশ্চিত করা আপনাদের নৈতিক দায়িত্ব। তিনি ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

​ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়