Apan Desh | আপন দেশ

সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১১, ৩ মে ২০২৬

সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

ছবি : আপন দেশ

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে গাবতলী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

রোববার (০৩ মে) বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম শশী আক্তার (১৭)। সে ওই গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে শশী তার ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল। এসময় হঠাৎ সেলাই মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ধরে যায় এবং টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘরে আটকা পড়ে ঘটনাস্থলেই শশীর মৃত্যু হয়।

আরও পড়ুন <<>> নোয়াখালীতে মায়ের সামনে প্রাণ গেল শিশুর

খবর পেয়ে গাবতলী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাকিব হাসান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়