Apan Desh | আপন দেশ

সুন্দরবনে ভয়াবহ আগুন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৬, ৪ মে ২০২৪

সুন্দরবনে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন লেগেছে। বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

শনিবার (৪ মে) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় এ আগুন লাগে। তবে কীভাবে বনের ওই এলাকায় আগুন লেগেছে তা জানাতে পারেনি বনবিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলি দিয়ে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। এরপরই বনকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দেন। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।

তবে আগুন কীভাবে লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। বনের ওই এলাকায় কী ধরনের বনজ গাছপালা রয়েছে তাও এখনও বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের এ কর্মকর্তা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত