Apan Desh | আপন দেশ

সুন্দরবন

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবন থেকে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তার কাছ থেকে অস্ত্র, গুলি ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে দস্যুদের একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (০৩ জুন) বিকেলে কোস্ট গার্ড সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

০৩:২৩ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

সুন্দরবনে ডাকাত দল গঠনের চেষ্টা, আটক ২

সুন্দরবনে ডাকাত দল গঠনের চেষ্টা, আটক ২

সুন্দরবনে চাচা ভাইপো নামে এক নতুন বনদস্যু বাহিনী গঠনের চেষ্টার অভিযোগ ছোট সুমন বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে অস্ত্র,গোলাবারুদ, ও‘চাচা-ভাইপো’ নামের নতুন বাহিনীর ৫০০টি কার্ড উদ্ধার করা হয়। এর আগে ডাকাতদের আত্মসমর্পণের সুযোগ দিলেও সেখানে অংশগ্রহণ করেনি ছোট সুমন বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে লে. শেখ সাদমান বিন মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। কোস্ট গার্ড জানায়, ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ না করা ২ ডাকাত সদস্য নতুন করে চাচা ভাইপো নামে একটি ডাকাত দল গঠনের চেষ্টা চালায়। তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যায় কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

০৪:২৭ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

দস্যু আতঙ্কে দিশেহারা সুন্দরবনের জেলেরা

দস্যু আতঙ্কে দিশেহারা সুন্দরবনের জেলেরা

বনদস্যুদের অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় আতঙ্কিত হয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় মাছ ধরা বন্ধ করে দিয়েছেন জেলেরা। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অন্তত ১০ সহস্রাধিক জেলে। রুটি-রুজি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুবলার চরের শুঁটকি পল্লীর জেলেরা সন্ধ্যা থেকে সাগরে মাছ আহরণ বন্ধ রেখে চরে অবস্থান করছেন। বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ না হলে বন বিভাগ রাজস্ব হারাবে এবং উপকূলীয় জেলে ও ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অপহৃত ২০ জেলের দুদিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

০৬:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

পাঁচ বছরে সুন্দরবনে বাঘ বেড়েছে ১১টি

পাঁচ বছরে সুন্দরবনে বাঘ বেড়েছে ১১টি

সুন্দরবনে গত পাঁচ বছরের ১১টি মাঘ বেড়েছে। জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে ‘সুন্দরবন বাঘ জরিপ-২০২৪’ এর ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২০২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় । তবে প্রতি ১০০ বর্গকিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২ দশমিক ৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ২০১৫ সালের তুলনায় বাঘের সংখ্যা ১৭ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

১২:১৩ পিএম, ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

সুন্দরবনে আগুনের নেপথ্য জানার নির্দেশ প্রধানমন্ত্রীর

সুন্দরবনে আগুনের নেপথ্য জানার নির্দেশ প্রধানমন্ত্রীর

সুন্দরবনে আগুন লাগার কারণ গভীরভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত কাজ চালিয়ে যেতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও ফায়ারসার্ভিসের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সোমবার (৬ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত আলোচনার বাইরে সরকার প্রধান এ নির্দেশ দেন। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

০৫:১২ পিএম, ৬ মে ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement