Apan Desh | আপন দেশ

কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ৩ এপ্রিল ২০২৪

কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

বান্দরবানে একাধিক ব্যাংকে ডাকাতির পর এবার কুষ্টিয়ায় একটি ব্যাংকে চুরির খবর পাওয়া গেছে। কুমারখালী আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা অফিসে এ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের ভল্ট ভেঙে পাঁচ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা চুরি হয়েছে। ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর।

বুধবার (৩ মার্চ) সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে কর্মকর্তাদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এজেন্ট ব্যাংক ইনচার্জ শামসুল আলমের দাবি, এ সময় পাঁচ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা, কম্পিউটার, সিসিটিভি, ডিভাইসসহ মালামাল চুরি হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, পুরো বিষয়টি প্রাথমিকভাবে আমার কাছে নাটকীয় এবং সন্দেহজনক মনে হচ্ছে। তবে এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement