Apan Desh | আপন দেশ

বিয়ে না দেয়ায় মেয়ের বাবার দোকানে আগুন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ১৯ জানুয়ারি ২০২৪

বিয়ে না দেয়ায় মেয়ের বাবার দোকানে আগুন

মেয়েকে অন্যত্রে বিয়ে দেয়ায় মুদি দোকান আগুনে পুড়িয়ে দিয়েছে যুবক। অভিযোগে সুমন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী মো. বিল্লাল মোল্লার (৬২) অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ফরিদপুর শহরের চকবাজারের ময়রাপট্টি এলাকার।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরের ঘটনা এটি। নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

স্থানীয়রা জানান, লোকজনের চিৎকারে ভোর রাতে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তারা দেখতে পান ওই মুদির দোকনটি আগুনে পুড়ে যাচ্ছে। এর ১৫ মিনিট পর ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সাড়ে ৪টার দিকে আগুন নেভায়।

আরও পড়ুন>> ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু

দোকান মালিক মো. বিল্লাল মোল্লা জানান, তার সাথে একই এলাকার সুমনের পারিবারিকভাবে শত্রুতা চলে আসছিল। এর জের ধরে সুমনই তার দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনে একটি ফ্রিজসহ দোকানের যাবতীয় মালামাল পুড়ে গেছে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আমার এক মেয়েকে পছন্দ করত সুমন। ওই মেয়েকে সুমনের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দিয়েছি। সেই থেকেই সে আমার ওপর ক্ষিপ্ত ছিল। আজ সুযোগ পেয়ে দোকান পুড়িয়ে দিয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বোঝা গেছে এক ব্যক্তি দোকানটিতে আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি।

ওসি হাসানুজ্জামান বলেন, এ ব্যাপারে ওই মুদি দোকানের মালিক সুমনকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন। এজাহারে তিনি দাবি করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে সুমন তার দোকানটি পুড়িয়ে দিয়েছেন। পুলিশ সুমনকে গ্রেফতার করেছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch