Apan Desh | আপন দেশ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ নভেম্বর ২০২৩

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুমিল্লা মহানগরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টাদ দিকে শহরের ঢুলিপাড়া মোড়ে ভাঙা বিল্ডিং এলাকায় টমছম ব্রিজ থেকে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সড়কে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের বাসের জানালার কাচ ভেঙে তরলভর্তি বোতল ছুড়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, রাস্তার পাশে থেমে থাকা বাসে আগুন দিয়েছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement