Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:০৬, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ০৯:০৯, ৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারে উৎসবের আমেজ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, রোববার (০৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাবেন সরকারপ্রধান। সেখানে তিনি দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাব মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কর্মকাণ্ড সরজমিনে পরিদর্শন করবেন। মেগা প্রকল্পগুলো পরিদর্শনের পর তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন সহায়তার জন্য আয়োজিত একটি বিশেষ জনসভায় অংশ নেবেন।

দুপুরের দিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি সাবেক ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

আরও পড়ুন<<>>ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

বিকেলের দিকে হাটহাজারীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্দেশ্যে আয়োজিত আরেকটি সরকারি কর্মসূচিতে যোগ দেয়ার কথা রয়েছে তাঁর। সফরসূচির শেষভাগে সন্ধ্যায় চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু হোটেলে একটি সাংগঠনিক আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি। দিনভর নানা গুরুত্বপূর্ণ কাজ শেষে রাতের মধ্যেই রাজধানী ঢাকায় ফিরে আসার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাকে বরণে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কক্সবাজারেও অন্যরকম আমেজ কাজ করছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে কক্সবাজার চট্টগ্রাম মহানগর ও জেলার বিস্তীর্ণ এলাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement