Apan Desh | আপন দেশ

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৬, ৮ আগস্ট ২০২৬

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

ছবি : আপন দেশ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আরও পড়ুন : আগস্টে ফের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ চিকিৎসক সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত রয়েছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement