Apan Desh | আপন দেশ

রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৩০, ৮ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:০৯, ৮ আগস্ট ২০২৬

রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

ছবি: আপন দেশ

দেশের রেলপথ যেন ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। আগের দিন ট্রেনের চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল দীর্ঘ সময়। এবার রংপুরের বাবুপাড়ায় দুইটি বগি লাইনচ্যুত হয়ে রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রংপুর রেলওয়ের সিনিয়র স্টেশন মাস্টার শশাঙ্ক রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত

তিনি বলেন, রংপুরের বাবুপাড়ায় লালমনিরহাটগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর-লালমনিরহাট রুটে রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে বগি দুটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বগি উদ্ধার ও রেললাইন স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পথে কোনো ট্রেন চলাচল করতে পারবে না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement