Apan Desh | আপন দেশ

শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২৯, ৮ আগস্ট ২০২৬

শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ছবি: আপন দেশ

নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের আমিন উল্যাহ টেন্ডল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার লাকী (৩৯) একই বাড়ির তাহেরের মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, স্বামী বেচু ও তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন কুলসুম। সকালে প্রতিদিনের মতো দুপুরের রান্নার প্রস্তুতি নিতে গিয়ে শাক ধোয়ার জন্য পুকুরঘাটে যান তিনি।

একপর্যায়ে ঘাট থেকে পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে স্বজনরা পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে উদ্ধার করেন। পরিবারের সদস্যদের দাবি, কুলসুম মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

আরও পড়ুন <<>> লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিদায়ী সংবর্ধনা

কবিরহাট থানার এসআই ইমদাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement