ছবি: আপন দেশ
হেমন্তের আমেজের মধ্যেও আবহাওয়ায় পরিবর্তনের আভাস। দেশের আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে। সেই সঙ্গে দুই জেলায় রোববার (০৮ নভেম্বর) বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে হেমন্তের মাঝেও বৃষ্টির দেখা মিলতে পারে এসব এলাকায়।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।
আরও পড়ুন <> যেসব প্রতিষ্ঠান আজ ছুটি, খোলা থাকবে যেগুলো
আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধিত আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































