Apan Desh | আপন দেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৯:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: আপন দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে বজ্রসহ বৃষ্টি। একইসঙ্গে কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়ার এমন পরিবর্তনে জনজীবনে কিছুটা ভোগান্তির আশঙ্কা থাকলেও স্বস্তি মিলতে পারে টানা গরমে।

রোববার (০৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,  ঢাকার আকাশ  আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।  একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন : আগামী ৫ দিন ভারী বর্ষণের আভাস

সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে দেয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ট্রেস। এদিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়