Apan Desh | আপন দেশ

দেশে ৪৮ ঘণ্টার মধ্যে ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ২০ জুলাই ২০২৬

আপডেট: ২০:৩৪, ২০ জুলাই ২০২৬

দেশে ৪৮ ঘণ্টার মধ্যে ৫ জেলায় বন্যার শঙ্কা

ফাইল ছবি

দেশে টানা ভারি বৃষ্টি ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মধ্যে ৫ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সে সঙ্গে এসময়ে আরও কয়েকটি জেলার নদ-নদীর পানি বেড়ে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (২০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলার তথ্যেমতে, আগামী ২৪ ঘন্টায় দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ অবস্থায় আগামী ৪৮ ঘন্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আরও বৃদ্ধি পেতে পারে। ৭২ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কিছু স্থানে এ সব নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।

লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও ভয়াবহ অথবা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানান, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৭২ ঘন্টায় এ সব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কিছু স্থানে এ সব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। উদ্ভূত বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

আগামী ৪৮ ঘন্টায় এ সব নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর পানি শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় এবং সারিগোয়াইন—যাদুকাটা নদীর সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা উদ্ভূত বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

আরও পড়ুন <<>> দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল ছিল।

আগামী ৫ দিন এ সব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ জেলাগুলির নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানান, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রংপুর এবং রাজশাহী বিভাগের আগার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা, যমুনেশ্বরী, আত্রাই ও ঘাঘট নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে করতোয়া ও ছোট যমুনা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। 

আগামী ৩ দিন এ সব নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। এ বস্থায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আত্রাই ও ছোট যমুনা নদীর পানি নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এসময়ে হালদা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে ও মাতামুহুরী নদীর পানি সমতল ছিল।

আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধিও পেতে পারে। পরবর্তী ২ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে জানান পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিন।

আপন দেশ/আকা/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement