Apan Desh | আপন দেশ

পানি উন্নয়ন বোর্ড

দ্রুত বাড়বে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

দ্রুত বাড়বে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

আগামী ১০ দিনে দেশের বিভিন্ন বন্যাপ্রবণ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার (২১ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানায়, আগামী ১০ দিনে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আগামী সাত দিনের মধ্যে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

০৭:৪৯ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement