Apan Desh | আপন দেশ

ভারি বৃষ্টি কতদিন থাকবে?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৫, ১০ জুলাই ২০২৬

ভারি বৃষ্টি কতদিন থাকবে?

ছবি: আপন দেশ

দেশজুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। এ বৃষ্টিপাত আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া দফতরের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আরও পড়ুন <<>> বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

এদিকে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ইতোমধ্যে তিনদিনের ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়