Apan Desh | আপন দেশ

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২২, ১৩ জুন ২০২৬

আপডেট: ১৮:০৭, ১৩ জুন ২০২৬

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত আরও পাঁচ দিন থাকতে পারে। এছাড়াও রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফত।

শনিবার (১৩ জুন) আবহাওয়া অধিদফতর এ পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন <<>> ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, সক্রিয় থাকবে যেসব অঞ্চলে 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ৫ দিনও দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সে সঙ্গে এসময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়