Apan Desh | আপন দেশ

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৩, ৬ মে ২০২৬

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসময়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে এ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবারের (০৬ মে) পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগে দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবারের (০৭ মে) পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন <<>> মধ্যরাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

শুক্রবারের (০৮ মে) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবারের (০৯ মে) পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়