Apan Desh | আপন দেশ

মধ্যরাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১১, ৪ মে ২০২৬

মধ্যরাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

ফাইল ছবি

দেশের ১১ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

সোমবার (০৪ মে) বিকেলে দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন <<>> বৃষ্টি কমে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস

কাজী জেবুন্নেছা বলেন, এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে রাত ১টার মধ্যে এ ঝড়ো আবহাওয়ার প্রভাব বেশি হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়