ফাইল ছবি
দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিপাতে এলাকায় বন্যার শঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (৪ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এসময়ে নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকাল ৯টার তথ্য অনুযায়ী, হাওর অঞ্চলের তিন জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে।
সুনামগঞ্জের নলজুর নদীর পানি ১১ সেন্টিমিটার বেড়ে জগন্নাথপুর পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার ধনু-বাউলাই নদী ৯ সেন্টিমিটার বেড়ে জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।
সোমেশ্বরী নদীর পানি ১৪ সেন্টিমিটার কমলেও কলমাকান্দা পয়েন্টে এখনও ৫০ সেন্টিমিটার ওপরে রয়েছে। ভুগাই-কংশ নদী ২২ সেন্টিমিটার কমে জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৬৭ সেন্টিমিটার ওপরে রয়েছে।
নেত্রকোনার মগরা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে শহর পয়েন্টে ৭৯ সেন্টিমিটার ওপরে এবং আটপারা পয়েন্টে ২৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন <<>> বিপৎসীমার ওপর চার নদীর পানি
হবিগঞ্জের কালনি নদী ১৫ সেন্টিমিটার বেড়ে আজমিরিগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুতাং নদী ২৩ সেন্টিমিটার বেড়ে সুতাং রেলব্রিজ পয়েন্টে ৮৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানি ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরে ধীরে বাড়ছে।
এদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে উজানের পানির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































