Apan Desh | আপন দেশ

বিপৎসীমার ওপর চার নদীর পানি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১২, ৩ মে ২০২৬

বিপৎসীমার ওপর চার নদীর পানি

ছবি : সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির এখনো তেমন কোনো উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

রোববার (০৩ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।

পাউবো জানিয়েছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৬২ মিলিমিটার ও হবিগঞ্জ জেলার হবিগঞ্জে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টার তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৫টি নদীর ৬টি স্টেশন প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আরও পড়ুন<<>>দেশজুড়ে ঝড়ের আভাস

সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২৯ সেন্টিমিটার ওপরে (জগন্নাথপুর), নেত্রকোণা জেলার ভোগাই-কংশ নদীর পানি ১৬ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৮৯ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল), সোমেশ্বরী নদীর পানি ১০ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৬৪ সেন্টিমিটার ওপরে (কলমাকান্দা), মগরা নদীর পানি ৮ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৭৪ সেন্টিমিটার ওপরে (নেত্রকোণা) ও মগরা নদী ১ সেন্টিমিটার হ্রাস পেয়ে ২৭ সেন্টিমিটার ওপরে (আটপাড়া) প্রবাহিত হচ্ছে।

এছাড়া হবিগঞ্জ জেলার সুতাং নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬০ সেন্টিমিটার ওপরে (সুতাং রেল-ব্রিজ), সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় ১ থেকে ২ সেন্টিমিটার হারে অত্যন্ত ধীরগতিতে বাড়ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়