Apan Desh | আপন দেশ

বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার সতর্কতা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে এ আবহাওয়া দেখা দিতে পারে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এক্ষেত্রে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরের দিন খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন <<>> তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া সাধারণত স্থিতিশীল থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়