কামরুল জামান। ছবি : সংগৃহীত
সৌদি আরবের তায়েফ শহরে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এক সৌদি তরুণের বন্দুক হামলায় তিনি নিহত হন। হত্যার পর ঘাতক নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর নাম কামরুল জামান। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, কামরুল একটি সুপার মার্কেটে তার ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। এসময় হামলাকারী তার দিকে এগিয়ে আসলে কামরুল প্রাণ বাঁচাতে দৌড়ে তার ওই কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। ওই সময় সেখানে কর্মরত অন্য দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান।
আরও পড়ুন <<>> বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
পরে হামলাকারী কামরুলকে তাড়া করে সুপার মার্কেটের ভেতরে ঢুকে পরপর তিন রাউন্ড গুলি করে। এরপর হামলাকারী নিজে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। কী কারণে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































