Apan Desh | আপন দেশ

বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সুনামগঞ্জ প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৮:৪৭, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৩০, ২৬ আগস্ট ২০২৬

বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

ফাইল ছবি, আপন দেশ

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

নিরাপদ অভিবাসন নিশ্চিত ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকানোর পাশাপাশি কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।

নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করা হয়। 

আরও পড়ুন<<>>কানাডায় প্রবাসীদের মাতালেন অর্ণব-সুনিধি

বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের ৫ নির্বাচনি এলাকায় ৫টি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নিতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহবান জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়