ছবি : আপন দেশ
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়ার জন্য ধর্মঘট পালন করেছেন চা শ্রমিকরা। জেলার কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে এ ধর্মঘট হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কারখানার ভেতরে হাজারও চা শ্রমিক এ কর্মসূচি পালন করেন।
চা বাগান সূত্র জানায়, সকাল থেকে উপজেলার মিরতিংগা চা বাগানে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে চা বাগানের কর্মরত সব শ্রমিক একত্রিত হওয়ার পর অবস্থান ধর্মঘট শুরু করেন।
কর্মসূচি পালনকালে চা শ্রমিক নেতারা বলেন, মালিকপক্ষের কোনো টালবাহানা চলবে না। পূজার বোনাস ও বকেয়া না নিয়ে আমরা যাব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আরও পড়ুন <<>> এবার আগেভাগেই দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা
এ বিষয়ে দেউন্ডি টি কোম্পানির মিরতিংগা চা বাগানের ব্যবস্থাপক বলেন, প্রতিবছর পূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দিতে হয়। তবে কৃষি ব্যাংক থেকে যথাসময়ে ঋণ না পাওয়ায় এবার ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের বোনাস দেয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তবে শ্রমিকেরা ৬০ শতাংশ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনড় রয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































