ছবি: আপন দেশ
ঢাকার ধানমন্ডি এলাকার ফুটপাতে এক ব্যক্তিকে মারধর করেন খালিদ হাসান নামের এক যুবক। তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে খালিদকে আটক করে পুলিশ।
পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৫ দিনের সাজা দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়।
আরও পড়ুন <<>> রিমান্ড শেষে কারাগারে আয়াস-রিমি
ডিএমপির রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ বলেন, সোমবার (১২ অক্টোবর) দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামের এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করান খালিদ হাসান। তিনি দোষ স্বীকার করেছেন। এরপর তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































