Apan Desh | আপন দেশ

সৌদি প্রবাসীদের জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

প্রকাশিত: ১১:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদি প্রবাসীদের জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

ছবি: আপন দেশ

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জারি করা হয়েছে জরুরি নির্দেশনা।

দেশটিতে অবস্থান, কর্মসংস্থান ও বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে নিয়ম মেনে চলার বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। 

এসব নির্দেশনা অমান্য করলে পড়তে হতে পারে নানা জটিলতায়। 

তাই সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য কী নির্দেশনা দেয়া হয়েছে, কোন বিষয়গুলোতে সতর্ক থাকা জরুরি। সেই বিষয়গুলো মেনে চলার পরামর্শ দিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইন বা শৃঙ্খলার বিরুদ্ধে যায় এমন কোনো পোস্ট বা ভিডিও ফেসবুকে, ইউটিউবে বা এক্সে দেয়া যাবে না। এমনকি এমন কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও দূরে থাকতে হবে। 

কোনো কাগজ ভালোভাবে না পড়ে তাতে সই বা আঙুলের ছাপ দিতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে সাদা কাগজে সই দেয়া যাবে না।

নিজের ইকামা দিয়ে অন্য কারও নামে সিম, গাড়ি বা অন্য কোনো জিনিস কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন <> আরেক দফা কমলো স্বর্ণের দাম

এছাড়া এক জায়গার বা এক মালিকের ইকামা দিয়ে অন্য জায়গায় কাজ করা, রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে বিক্রি করা, অনুমতি ছাড়া ব্যবসা করা বা অবৈধভাবে পানি বিক্রি করার মতো কাজগুলো শাস্তিযোগ্য অপরাধ।

পরিচিত বা অপরিচিত কারও সঙ্গে অবৈধ লেনদেন করা এবং চাকরির ভুয়া লোভ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

কনস্যুলেট জানিয়েছে, আইন মেনে চললে প্রবাসীদের জীবন যেমন নিরাপদ হবে, তেমনি বিদেশের মাটিতে দেশের নামও উজ্জ্বল থাকবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়