ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পশ্চিম উপকূলে অনিবন্ধিত অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ৩৭ জন অভিবাসী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে পেরাক রাজ্যের মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানিয়েছে, স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বারনামা সংবাদ সংস্থার তথ্যমতে, সামুদ্রিক পুলিশ, নৌবাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় এমএমইএর দুটি জাহাজ এ তল্লাশি অভিযানে অংশ নিয়েছে।
এমএমইএ আরও জানিয়েছে, সোমবার (১২ মে) ভোরে পাংকর উপকূলের জলরাশিতে জীবিতদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এক স্থানীয় জেলে তাদের এ ঘটনা সম্পর্কে অবহিত করেন।
এদিকে, পেরাক এমএমইএ-এর পরিচালক মোহাম্মদ শুকরি খোতোব বলেন, একটি স্থানীয় মাছ ধরার নৌকা সফলভাবে ২৩ জনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে ১৬ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন। পরবর্তী তদন্তের জন্য তাদের সবাইকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন <<>> লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, তারা শনিবার (০৯ মে) ইন্দোনেশিয়ার কিসারান থেকে যাত্রা শুরু করে। পরে মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর ও কুয়ালালামপুরসহ বিভিন্ন গন্তব্যের দিকে রওনা হয়। অভিবাসীদের বিষয়ে এক বিবৃতিতে খোতোব একথা বলেন।
তিনি আরও জানান, নিখোঁজদের সন্ধানে সংস্থাটি নৌকা, একটি হেলিকপ্টার ও নজরদারি বিমান মোতায়েন করেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত বাকি ভুক্তভোগীদের শনাক্ত করা যায়নি। তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
মালয়েশিয়া এশিয়ার দরিদ্রতর অঞ্চলগুলো থেকে আসা লক্ষ লক্ষ অভিবাসীর আবাসস্থল, যাদের মধ্যে অনেকেই নথিপত্রহীন। তারা নির্মাণ ও কৃষিসহ বিভিন্ন শিল্পে কর্মরত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































