Apan Desh | আপন দেশ

আমিরাতে বৃহস্পতিবার পবিত্র শবে বরাত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আমিরাতে বৃহস্পতিবার পবিত্র শবে বরাত

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটি ইবাদত-বন্দেগিতে কাটাবেন। রাতভর চলবে নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত।

সূর্যাস্তের পর থেকেই আমিরাতের মুসলিম উম্মাহ শবে বরাতের ইবাদত শুরু করবে। যা চলবে ভোর পর্যন্ত। এ রাতে বিশেষ দোয়া, ক্ষমা প্রার্থনা ও পুণ্য অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে প্রার্থনায় মগ্ন থাকবেন।

আরও পড়ুন>>>ভালোবাসা দিবস উদযাপন নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এ বিশেষ রাতে পুণ্য লাভের আশায় নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। 

প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনি বলা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩