Apan Desh | আপন দেশ

সাঁথিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৬, ১২ আগস্ট ২০২৪

সাঁথিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পাবনার সাঁথিয়ায় পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশু মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (৫ নং ওয়ার্ড) ময়েন উদ্দিন।

নিহতরা হলেন- পূর্বপাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান (৩) ও শাহিন আলীর ছেলে ইয়ামিন (৪)।

ইউপি সদস্য বলেন, সকাল ১১ টার দিকে শিশু ২ জন বাড়ির পাশের পুকুরে শাপলা ফুল তুলতে গেলে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের ২ জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ২ শিশুর এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ