Apan Desh | আপন দেশ

ভাইরাল

অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা

অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা

অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, কনটেন্ট ক্রিয়েটর পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। েমঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্ন করেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। প্রশ্নটি গত ১৯ এপ্রিলের জন্য নির্ধারিত ছিল। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদে উত্থাপন করা হয়।

১০:২৭ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

আলোচনায় পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও

আলোচনায় পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও

ঢালিউডের এমন কিছু তারকা আছেন, যাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ—সবকিছুই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সে তালিকার শীর্ষেই রয়েছেন চিত্রনায়িকা পরীমণি। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সিনেমা, আবার কখনো স্টাইল—সবকিছু নিয়েই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন পরীমণি। শুক্রবার (১০ এপ্রিল) রাতে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় তাকে। মাত্র ১৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ১৩ লাখ। এতে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৭ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।

০৬:০৭ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

পূজা চেরির সিনেমার শুটিংয়ের গায়ে হলুদের একটি ভিডিও ফাঁস হয়েছে। বেশ কয়েকটি পেজে দেখা গেছে ভিডিওটি। এর আগে আফরান নিশোর সঙ্গে ২৪ সেকেন্ডের শুটিংয়ের একটি দৃশ্যের ভিডিও ফাঁস। রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং এটি। জানা গেছে, শুটিং সেট থেকে কেউ ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি নাচে গানে ভরপুর। এরইমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে গায়ে হলুদের সাজে পূজার লুক তার ভক্ত-অনুরাগীদের মন ভরিয়েছে। মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

০১:০৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ট্রাইব্যুনালের বিচারপতিদের বিকৃত ছবি ও অবমাননাকর মন্তব্য সরানোর নির্দেশ

ট্রাইব্যুনালের বিচারপতিদের বিকৃত ছবি ও অবমাননাকর মন্তব্য সরানোর নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারপতিদের বিকৃত ছবি ও অবমাননাকর মন্তব্য কোনও গণমাধ্যমে প্রকাশিত হয়ে থাকলে তা সরানোর নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সব গণমাধ্যম (প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন) নির্বাহীদের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের নির্দেশনা ও তথ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়। প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীরের সই করা চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক, সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় বিকৃত ও কারসাজি করে নেতিবাচকভাবে প্রচারিত হচ্ছে— যা ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারপতিদের জন্য অবমাননাকর। ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারপতিদের জন্য অবমাননাকর ও অপমানজনক যেকোনও ছবি, তথ্য, মন্তব্য, বক্তব্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় এবং অনলাইন নিউজ পোর্টালে এরইমধ্যে প্রকাশিত হয়ে থাকলে অবিলম্বে সেগুলো অপসারণ করতে হবে। 

০৮:৩১ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

চাঁদা দাবির অভিযোগে এবার জামায়াত রুকন বহিষ্কার

চাঁদা দাবির অভিযোগে এবার জামায়াত রুকন বহিষ্কার

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দিতে চাঁদা দাবি করেন স্থানীয় জামায়াতের রুকন জাকির হোসেন। অধ্যক্ষের কাছে জামায়াত নেতার ৩ লাখ টাকা চাঁদা দাবির সে কল রেকর্ড ফাঁস হয়। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। চাঁদা দাবি করা ফেনী জামায়াতের রুকন জাকির হোসেনকে এরইমধ্যে দল থেকে বহিস্কার করা হয়েছে। জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের বিষয়টি জানানো হয়েছে।

১২:০১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement