Apan Desh | আপন দেশ

নিজের নামে ব্যানার-ফেস্টুন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ১৪ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:০০, ১৪ আগস্ট ২০২৪

নিজের নামে ব্যানার-ফেস্টুন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ছবি ব্যবহার করে ব্যানার ও ফেস্টুন তৈরি করতে নিষেধ করেছেন। একইসঙ্গে যেসব ব্যানার করা হয়েছে, সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করেছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) আসিফ মাহমুদ নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এ অনুরোধ জানান।

আসিফ মাহমুদ তার ফেসবুকে লেখেন, ইতিমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার-ফেস্টুন তৈরি করা হচ্ছে। যেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা সবাই মিলেমিশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। তাই সবাইকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে, সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।

সমন্বয়ক পরিচয়ে কেউ অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে। যেটা খুবই দুঃখজনক! সুতরাং সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনো ধরনের অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু