Apan Desh | আপন দেশ

বিমানমন্ত্রী হচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৪, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ২১:৫০, ২১ আগস্ট ২০২৬

বিমানমন্ত্রী হচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত

ছবি: আপন দেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বিএনপির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। তিনি এখনো বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। তিনি মরহুম খালেদা জিয়ার সরকার আমলেও এমপি ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান নবনিযুক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়