Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আসছেন অতিথিরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৩, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আসছেন অতিথিরা

ছবি: আপন দেশ

বঙ্গবভনের দরবার হলে প্রবেশ করছেন অতিথিরা। এবাবেরর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা এক হাজার দুইশ। কিছুক্ষণের মধ্যেই এ হলে শপথ গ্রহণ করবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ পড়াবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

বিকেল থেকেই একে একে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, এমপি, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন <<>> গাড়ি প্রস্তুত ৬টি, শপথ ৪ মন্ত্রীর বাকি দুই গাড়ীতে উঠবেন কারা

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়