ছবি : আপন দেশ
সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শনিবার (২২ আগস্ট) দুপুরে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়। 'রুলস অব বিজনেস, ১৯৯৬'-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে এসব দফতর বণ্টন ও পুনর্বণ্টন করেন।
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধাজাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা
আরও পড়ুন<<>>জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
গেজেটের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সাচিং প্রু জেরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। পূর্বে এ পদে থাকা আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্রেট কোটায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মোহাম্মদ শামীম কায়সারকে (লিংকন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সার্বিক সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আপন দেশ/জেডআই/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































