Apan Desh | আপন দেশ

বঙ্গভবনে চলছে ২৩তম রাষ্ট্রপতির শপথগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪০, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ২০:২৬, ২১ আগস্ট ২০২৬

বঙ্গভবনে চলছে ২৩তম রাষ্ট্রপতির শপথগ্রহণ

ছবি: আপন দেশ

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বঙ্গভবনের দরবার হলে শুরু হয়েছে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এ অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম এমপি।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াচ্ছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় ১ হাজার ২০০ অতিথি এরই মধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, এমপি, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন <<>> রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আসছেন অতিথিরা

শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের দরবার হলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথগ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ পুরো অনুষ্ঠান পরিচালনা করছে।

শপথগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়