ছবি: আপন দেশ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। খালেদা জিয়ার সরকার আমলেও তিনি মন্ত্রীত্ব করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নরসিংদী-২ (পলাশ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি। সূত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান নবনিযুক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































